,

কাশিয়ানীতে ‘বঙ্গবন্ধু ও হাসিনার জীবনভিত্তিক’ তথ্যচিত্র প্রদর্শনী

কাশিয়ানী গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জীবনভিত্তিক নির্মিত বিশেষ প্রামান্যচিত্র ‘হাসিনা: এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড় পারুলিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খানের সৌজন্যে ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিমের সার্বিক সহযোগিতা প্রামান্যচিত্র দেখানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জীবনভিত্তিক নির্মিত বিশেষ এ প্রামাণ্যচিত্র দেখতে শত শত ‘মুজিব ভক্ত’ নারী-পুরুষ ছুটে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাওছার মোল্যা, সাধারণ সম্পাদক কেএম সেকেন্দার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফায়েকুজ্জান, ইউপি সদস্য সাধন খান, নাজমুল হাসান রইচ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাংবাদিক শহীদুল আলম মুন্না প্রমুখ।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জীবনভিত্তিক নির্মিত বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও তাঁর জীবনকর্ম সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবে।’

 

এই বিভাগের আরও খবর