জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেসার্স নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জামিনুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএমের রিজিওনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর কারিগরি প্রকৌশলী ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, টেরিটরি ম্যানেজার বিলাশ কুমার দাস।
সমাবেশে বিএসআরএমের বিভিন্ন পণ্য, নিরাপদ ও টেকসই ভবন নির্মাণ, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিএসআরএমের গ্রাহকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্মাণশিল্পে মানসম্মত ও নিরাপদ নির্মাণসামগ্রীর গুরুত্ব অপরিসীম। গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে গ্রাহকদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।