জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ সারা দেশে বিএনপির সকল বিদ্রোহী প্রার্থীদের একযোগে বহিষ্কার করেছে দলটি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়াননি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গোপালগঞ্জে বহিস্কার হলেন যারা-
গোপালগঞ্জ-২: এম এইচ খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি
গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি
গোপালগঞ্জ-৩: এ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি