,

বিএডিসি কর্মকর্তার ‘ক্ষমতা’, অনুমতি ছাড়াই বোরিং স্থাপন!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রামে সেচ কমিটির অনুমতি ছাড়াই প্রভাব খাটিয়ে গভীর নলকূপ (বোরিং) স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ফরিদপুর অঞ্চলের যুগ্ম পরিচালক এস.এম. ইকরামুল হকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

সেচ কমিটির নিয়মনীতি উপেক্ষা করে বোরিং স্থাপনের ঘটনায় ওই এলাকায় বড় ধরণের সংঘাতের আশংকা করছেন স্থানীয়রা। যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে।

যুগ্ম পরিচালক এস.এম. ইকরামুল হক অনুমতি ছাড়া বোরিং স্থাপনের কথা স্বীকার করে বলেন, ‘ইউএনও-উপজেলা বিএডিসি কর্মকর্তা বিষয়টি অবগত আছেন।’

উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া বলেন, ‘সেচ কমিটি পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। কারণ ওখানে আইনশৃঙ্খলার একটা বিষয় রয়েছে।’

এই বিভাগের আরও খবর