,

‘ফেসবুকের পোস্টটি’ সত্য নয়

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘বিএনপির গোপন বৈঠক ও ষড়যন্ত্রে লিপ্ত’ ফেসবুকের পোস্টটি সত্য নয়। এমন দাবি করেছেন টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস।

তিনি সাংবাদিকদের বলেন, গত ১৪ মার্চ ‘এমডি জুয়েল রানা এসকে’ আইডি থেকে একটি পোস্টে বলা হয়- ‘টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দূর্গা মন্দির প্রাঙ্গণে দীলিপ সাহার চাতালের চত্ত¡রে গভীর রাত পর্যন্ত অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিজয় বাড়ৈ, বর্তমান ইউপি সদস্য রঞ্জন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি পাটগাতি নিবাসি সাবেক ইউপি সদস্য জাহিদ শেখ পুনরায় বিএনপিকে পুন:গঠনে তৎপরতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমে এলাকাবাসী গভীর উদ্বেগে আছে। এমন স্টাটাসটি উপজেলা আ’লীগকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করছি।’

তিনি আরো বলেন, সোমবার পোস্টটি আমার নজরে আসে। এ ব্যাপারে আমি টুঙ্গিপাড়া থানায় একটি জিডি করেছি। আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য পরিকল্পিতভাবে এ পোস্ট দেয়া হয়েছে। আমি ও আমার সহকর্মী বর্তমান ইউপি সদস্য রঞ্জন মন্ডল ও সাবেক ইউপি সদস্য বিজয় বাড়ৈ আ’লীগ করি। বিএনপির সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তাই কোন গোপন বৈঠক বা ষড়যন্ত্র করার কোন অবকাশ নেই। পোষ্ট দাতা মনগড়া পোস্ট দিয়েছেন। এতে আমাদের মানহানি হয়েছে। আমরা পোস্টদাতাকে খুঁজে বের করতে চেষ্টা করছি ও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউপির ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রঞ্জন মন্ডল ও সাবেক ইউপি সদস্য বিজয় বাড়ৈর মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার পূর্বপুরুষ আ’লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ফেসবুকে বিএনপির গোপন বৈঠক ও ষড়যন্ত্রে লিপ্ত অপবাদ দিয়ে তৃতীয় কোন পক্ষ ফায়দা লোটার চেষ্টা করছেন। বিষয়টি তদন্ত করে সত্য উদঘাটনের জন্য আমরা দাবি জানাচ্ছি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম কুমার

বিশ্বাস বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।,

এই বিভাগের আরও খবর