নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে।
আজ ঢাকা শিক্ষা বোর্ডের এক মতবিনিময় সভায় ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
এবার ফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ড গুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।