,

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম-সিন্দিয়াঘাট আঞ্চলিক সড়কের মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আবুজর গিফারী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শওকত মোল্যার ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারী।

এসময় দ্রুতগামী একটি ইজিবাইক চাপা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর