বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান খায়ের, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, উপজেলা আওয়ামী যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম হারুন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (আনু), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।