কাশিয়ানী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, সদস্য এম, এ খায়ের, মো. মনিরুজ্জামান মৃধা, আবুল কালাম (কালু মৃধা) , জামিনুর রহমান (জাপান), দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা উত্তর মহানগরের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (পিকুল), সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (হারুন) কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শেখ মাসুম, বিপ্লব চৌধুরীসহ আ’লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।