,

কাশিয়ানীকে ‘মডেল ইউনিয়ন’ করতে চান-আনোয়ার হোসেন আনু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাশিয়ানী সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু)।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাশিয়ানী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৮ বছর কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। এরআগে ৫ বছর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। দীর্ঘ প্রায় ৩০ বছর আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছি।

ওয়ান-ইলেভেনের সময় দেশের সর্বপ্রথম কাশিয়ানীর মাটিতে আমার নেতৃত্বে শেখ হাসিনার মুক্তির দাবিতে মিছিল বের করি। বিএনপি জোট সরকারের দু:শাসনামলে বিএনপি নেতা সিলভার সেলিমের গাড়ীবহরে অগ্নিসংযোগের ঘটনাসহ বিভিন্ন সময় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিক মামলার আসামী হই। আওয়ামী লীগের দুর্দিনে দলের পাশে থেকেছি নেতৃত্ব দিয়েছি। যার জন্য আমি নানা ধরণের হামলা-নির্যাতন ও হয়রানীর শিকার হয়েছি। তাই আমি শতভাগ নিশ্চিত দল আমাকে মনোনয়ন দেবে।’

মো: আনোয়ার হোসেন আনু ইউনিয়নবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের উন্নয়নে অংশীদার হতে চাই। আমি কাশিয়ানী সদর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই। এছাড়া বাল্যবিবাহ, মাদক, জঙ্গী, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি ইউনিয়ন গড়ে তুলবো। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

স্থানীয়রা জানান, মো: আনোয়ার হোসেন আনু রাজনীতির পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। মানুষের হৃদয়ের খুব কাছের মানুষ হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।

এই বিভাগের আরও খবর