,

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় রহমত বিশ^াস (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, ভ্যান চালক রহমত বিশ^াস উপজেলার রামদিয়া বাজার থেকে যাত্রী নিয়ে গোপালপুর মহাসড়কে উঠতেছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক রহমত মারা যান। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর