,

কবিতা ll ভালোবাসি কত

ভালোবাসি কত

-মনিরা পারভীন
শিউলির কপোলে চুম্বন লাগিয়ে,
যখন বিদায় নেয় শরৎ অপলক নেত্রে চেয়ে থাকে তার যাবার পথ।
যখন হারিয়ে যায় শীতের একটি ভোর,

সূর্য্যরে উজ্জ্বল আলোর লজ্জায়,
বিমর্ষ চিত্তে ঝরে পড়ে একটি শিশির।

কুহু কুহু পাপিয়ার গান, বনফুলের নৃত্য
বসন্ত এসেছে! পুলকিত হয় বিরহী চিত্ত।

সাজিয়ে রঙের ডালি, যখন চলে যায় বসন্ত
শুষ্ক নয়নে তাকিয়ে থাকে যেন ভাষা অব্যক্ত।

এমনি করে বিদায় নেয় একটি বছর,
আসে নতুন বছর, নতুন সকাল, নতুন প্রহর।

শরৎ বোঝেনি শিউলি কত ভালবাসে তাকে,
বৃষ্টি বোঝেনা কদম হৃদয়ে শুধু তারই ছবি আঁকে।

সময়ের ঘন্টা চলছে অবিরত,
আমার হৃদয়ের স্পন্দন থেমে গেলে বুঝিবে ভালোবাসি কত।

এই বিভাগের আরও খবর