,

অস্ত্র ব্যবসায়ী আকুল গ্রেফতার হলেও অধরা আজিম!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে দেশ জুড়ে পরিচালিত ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে যশোরের শার্শার আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতা আকুল গ্রেফতার হলেও দাপিয়ে বেড়াচ্ছে তার ব্যবসায়িক পার্টনার এবং বেনাপোাল বন্দরে শুল্ক ফাঁকি চক্রের মূল হোতা দুর্গাপুর গ্রামের মৃত ইহান আলীর ছেলে আজিম( ৩০)।

চলতি মাসের বুধবার ( ১৭ ডিসেম্বর ) রাতে যশোর সদরের রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আকুলকে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। আকুল হেসেন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘীবা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এলাকায় ব্যাপকভাবে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় তার নামে একাধিক থানায় অস্ত্র,মাদক ও চাঁদাবজির এক ডজনের বেশী মামলা রয়েছে।

২০২১ সালের ১লা সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর,দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল ও তার ব্যাবসায়িক পার্টনার আজিম তিনসহযোগী ৮টি বিদেশী পিস্তল,১৬টি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলিসহ আটক হয়। এ ঘটনায় আজিমসহ পাঁচ জনের নামে সংশ্লিষ্ট থানায় অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,আজিমও আকুল ভারত হতে অস্ত্র এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবারহ করে বিনিময়ে বাংলাদেশ হতে স্বর্ণের চালান পৌঁছে দেই। ৫ আগস্ট ২০২৪ইং পরবর্তী সময়ে রাজনৈতিক পালা বদলে আকুল পলাতক হলে অস্ত্র ব্যবসার হাল ধরে আজিম। আজিমের বড় ভাই সাদামও শুল্ক ফাঁকি চক্রের সদস্য ও বেনাপোল পৌর বিএনপির অর্থ সম্পাদক।

আজিমের গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার লৌমহর্ষক তথ্য বের হবে বলে সূত্রটি নিশ্চিত করেন। চলতি বছরের রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দরে কার্গো ইয়ার্ড টার্মিনালে ভারতীয় কাঁচা মরিচবাহী একটি ট্রাক হতে ( সিজি-০৪পিইউ-৫২৮৮) ১টি এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ভারতীয় চালক ও হেলপারকে আটক করে ৪৯ বিজিবি। বেনাপোল কার্গো শাখা সূত্রে জানা যায়,ভারতীয় রপ্তানী কারক সেন শিপিং লাইন্সের মাধ্যমে বাংলাদেশ রপ্তানীকৃত ১৯৪ বস্তা কাঁচাঝাল (ওজন ১১টন) ভর্তি ট্রাক চালকের হেফাজতে রাখা পিস্তল ও গুলি উদ্ধার পূর্বক গাড়ীর চালক ও হেলপার দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। পণ্য চালানটির বাংলাদেশী আমদানি কারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ ও সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের বহুল আলোচিত ও বিতর্কিত প্রতিষ্ঠান ওমর এন্ড সন্স। যেটা আজিম চুক্তিতে ভাড়া নিয়ে নিজেই পণ্য আমদানি করছে।

এছাড়াও গত ১লা সেপ্টেম্বর ভারতের প্রেট্টাপোল বন্দরে বাংলাদেশে অভিমুখী প্রবেশের অপেক্ষায় থাকা মিথ্যা ঘোষণায় ভারতীয় ৫ ট্রাক রপ্তানী পণ্য আটক করে ভারতীয় কাস্টমস ও বি এস এফ। ঐ পণ্য চালানের কাগজপত্র অনুযায়ী আমদানি কারক মেসার্স জামান ট্রেডার্স যাহার মালিক শুল্ফ ফাঁকি চক্রের অন্যতম সদস্য হাসান। আটককৃত পণ্য চালানের বস্তার গায়ে ভাই ভাই সিন্ডিকেটের সদস্য আজিমের নাম লেখা থাকতে দেখা যায়। ভারত হতে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য ও অস্ত্র এনেই রাতারাতি সম্পদের পাহাড় গড়েছেন। বেনাপোল ও যশোরে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। নামে-বেনামে ক্রয় করেছেন কোটি টাকা মূল্যের একাধিক জমি। দূর্নীতি দমন কমিশনের সুষ্ট তদন্তে বেরীয়ে পড়বে অস্ত্র ব্যবসায়ী আজিমের জ্ঞাত আয় বহ্নির্ভুত অর্থ সম্পদ। জাতীয় নির্বাচনকে ঘীরে অস্ত্রের রমরমা ব্যবসা করতে সক্রিয় হয়েছে আজিম ও তার সহযোগীরা।

এই বিভাগের আরও খবর