,

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ী ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের হেলপার মো. সীমান্ত (১৭) নিহত হয়েছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর পোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান হেলপার মো. সীমান্ত যশোর জেলার বেনাপোল থানার পুটখালী এলাকার মফিজুর রজমান মন্টুর ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী অজ্ঞাত একটি যানবাহনের পিছনে একই মুখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো- ট- ১৫-১৬৯৪) ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার সীমান্ত গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানটিকে আটক করা গেলেও চালককে পালিয়ে যায়। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর