,

গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান বিজয়ী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফলে এ বিজয় ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৯৯ হাজার ৫১০, পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ ও নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন।

গোপালগঞ্জ-১ আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের সার্বিক তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

ভোটাররা জানান, তারা নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তুষ্ট।

এই বিভাগের আরও খবর