,

আবরার হত্যা : রহস্যজনকভাবে এজাহারে নাম নেই অমিত সাহার

নিজস্ব প্রতিবেদক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোমবার রাতে তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। যেখানে আসামী হিসেবে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। রহস্যজনকভাবে ১৯ জনের মধ্যে নেই অমিত সাহার নাম।

এই হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্ত ব্যক্তির নাম অমিত সাহা। তাই এজাহারে তার নাম না থাকাটা নানান প্রশ্নের জন্ম দিয়েছে।
অমিত সাহা ছাত্রলীগের বুয়েট শাখার আইন বিষয়ক উপ-সম্পাদক । খোঁজ নিয়ে জানা যায়, তিনি শেরেবাংলা হলের ২০১১ নং রুমের শিক্ষার্থী। এই রুমেই নির্মমভাবে নির্যাতন করা হয় আবরার ফাহাদকে।

আবরারের সহপাঠিদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে আমিত সাহা সরাসরি সম্পৃক্ত। কিন্তু রহস্যজনকভাবে মামলার এজাহার থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির বুয়েট শাখা থেকে ১১ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই তালিকাতেও অমিত সাহার নাম নেই।

এই বিভাগের আরও খবর