-
- জাতীয়
- ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
নিউজ ডেস্ক
- প্রকাশের সময় February, 23, 2025, 8:22 pm
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার আগামী বছর থেকে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (২৩ ফেব্রুয়ারি) একটি পরিপত্র জারি করে দিবসটি ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হবে তবে এটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পিলখানা এলাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জন নিহত হন। সেদিনের এই বিভীষিকাময় ঘটনা স্মরণে সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এ সংক্রান্ত পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাগুলিকে যথাযথভাবে এই সিদ্ধান্ত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর