,

হরতাল: কোটালীপাড়ায় গভীর রাতে আ.লীগের মিছিল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হরতালের সমর্থনে সোমবার গভীর রাতে মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নারায়নখানা এলাকায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করে।

তবে আজ মঙ্গলবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপজেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল, মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।

উপজেলার মানুষদের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। সকাল থেকে অন্যান্য দিনের মতো উপজেলার সকল সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। নিয়মিতভাবেই ঢাকাসহ দূরপাল্লার সকল রুটের বাসগুলো ছেড়ে যেতে দেখা যায়। স্কুল, কলেজসহ সরকারি-বেসরকারি সকল দপ্তরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হয়।

এই বিভাগের আরও খবর