,

শিশু জায়ান হত্যাকান্ড; প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আলোচিত শিশু হত্যাকান্ডে ফের মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর দেড়টায় হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আঃ ওহাব পান্নু মিয়া, শিক্ষক আলমগীর হোসেন, ডা. সানোয়ার হোসেন, খান ওহিদুজ্জামান, জায়ানের মা কামরুন্নাহার সিনথিয়া, ইউপি সদস্য আবুল বাশার, সমাজ সেবক জিয়াউর রহমান, মারজান মিয়া, অভিনেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাগর আহমেদ, জুবায়ের হোসেন বাকির প্রমুখ।

মানববন্ধনে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী ও হেলেঞ্চা, টিকরপাড়া, সড়ারকান্দী, পাড়াগ্রাম, পাকুড়িয়া ও শৈলমারী গ্রামবাসী অংশ নেন। এ সময় তারা জায়ানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এই বিভাগের আরও খবর