,

মুকসুদপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

ফারুক আহম্মেদ, মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মাহি নামের ১০ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি পাছড়া গ্রামের জুয়েল মুন্সীর মেয়ে।

জানা গেছে, সোমবার দুপুরে মাহি তাদের বসত বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনোষ ভট্টাচার্য মাহিকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এই বিভাগের আরও খবর