,

মুকসুদপুরের জলিরপাড়ে বিএনপির ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার সময় দক্ষিণ জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র কার্যালয় কেক কেটে শুভ উদ্বোধন করেন,
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সহ-সভাপতি চিন্তা হরন মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ননী গোপাল মণ্ডল, বিএনপি নেতা মোঃ আকবর শেখ, আলাউদ্দিন মোল্লা, একরাম শেখ, এ কে এস আলম, লুৎফর খান, চিন্ময় বাকচী, সজল সরকার, বাবলু বৈদ্য, কাজল ভট্টাচার্য, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপ লতা মন্ডল, বিউটি বাইন, আমীর হোসেন মিনা, জাহিদ শেখ, আছমত তালুকদার, সোহেল শেখসহ অংগ সংগঠনের আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর