জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব বরাশুর মহিদুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি আ. মান্নান খাকি, সিনিয়ার সহসভাপতি হাফেজ মোহাম্মদ জাকির হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম লেলিন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ক্বারী আমানোতুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা নিহত সকল শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা। এছাড়া শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরার জন্য এবং আহত সকল মানুষের সুস্থতা কামনা করেন এবং সরকারকে তাদের উন্নত চিকিৎসার দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। উদ্ধার কাজের জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দোয়া অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা আমিনুর রহমান।