,

টুঙ্গিপাড়ায় সড়কে নির্মাণ সামগ্রী রাখায় জরিমাণা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভবন নির্মাণ করতে সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ভবন মালিক পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করেই ভবন নির্মাণ করছিল। তাই পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ হাসানসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর