জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির তিন প্রার্থীসহ পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ নিয়ে জেলার তিনটি আসনে এখন পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-১ আসন থেকে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী এসএম জিলানীর পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের মনোনয়ন ফরম সংগ্রহ করে। এসময় বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রনি মোল্যা ও মশিউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপি, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার, গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।