,

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর-আগুন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা।

এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার উলপুর লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন স্থানীয়রা। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর