,

গোপালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ ফ্রেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-গোপালগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক (৩৭), সদর উপজেলার বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমান মোল্যা (৪৫), শহরের আরামবাগ এলাকার বাবুল শিকদারের দুই ছেলে নাঈমুর রহমান শাওন (২০) ও লিওন শিকদার (২১)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, প্রত্যেককেই নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর