জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত এক মেট্রিক টন পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচার মো. রাসেল মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবরা গ্রামের মো সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন সাইজের প্রায় ১ মেট্রিক টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।