জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: তীব্র শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের ৩টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় এবং নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছিল প্রার্থী ও নেতাকর্মীদের ভিড়।
গোপালগঞ্জ জেলার তিনটি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে গোপালগঞ্জ-১ আসনে ১৩ জন, গোপালগঞ্জ-২ আসনে ১৪ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন ।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে: মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জাকির হোসেন (জনতার দল), মো. সেলিমুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আশ্রাফুল আলম শিমুল (স্বতন্ত্র), এম এ কাইয়ুম খান (স্বতন্ত্র) এম আনিসুল ইসলাম (স্বতন্ত্র), সুলতান জামান খান (স্বতন্ত্র), নাজমুল আলম (স্বতন্ত্র), মাওলানা আব্দুল হামিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. কাবির মিয়া (গণঅধিকার পরিষদ), নীরোদ বরন মজুমদার (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইমরান হোসেন আফসারী (খেলাফত মজলিস), আল আামিন (এবি পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) এ আসনে: মাহামুদ হাসান (জাকের পার্টি), আজমল হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামীর), শোয়াইব ইব্রাহিম (বাংলাদেশ খেলাফত মজলিস), ডা. কে এম বাবর (বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এমএইচ খান মঞ্জু (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), মশিউর রহমান (স্বতন্ত্র), উৎপল বিশ্বাস (স্বতন্ত্র), কামরুজ্জামান ভূঁইয়া (স্বতন্ত্র), শিপন ভূঁইয়া (স্বতন্ত্র), রনি মোল্লা (স্বতন্ত্র), শাহ মফিজ (গণফোরাম), তসলিম হোসাইন সিকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), দ্বীন মোহাম্মদ (গণঅধিকার পরিষদ) মনোনয়নপত্র দাখিল করেছেন । এ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে দলের দুই শীর্ষ নেতা এমএইচ খান মঞ্জু ও সিরাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা দুজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা দুইজন জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে: আবুল বশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ), মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এস এম জিলানী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), এম এম রেজাউল করিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) মো. আরিফুল দাড়িয়া (জাতীয় নাগরিক পার্টি), শেখ সালাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), আ. আজিজ (বাংলাদেশ খেলাফত মজলিস), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, গোবিন্দ চন্দ্র প্রামানিক (স্বতন্ত্র), রওশন আরা (এস এম জিলানীর স্ত্রী ও গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি (স্বতন্ত্র), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম), আলী আহমেদ ( খেলাফত মজলিস) মনোনয়নপত্র জমা দিযেছেন ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো বাধা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।