,

কোটালীপাড়ায় ৩ মাসে দেড় কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে ৭৬টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী মাসুম বিল্লাহ নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষার্থে গত তিন মাসে ৬২টি অভিযানে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে এসব জাল উদ্ধার করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, গত তিন মাসে উপজেলাব্যাপী অভিযান চালানো হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়ে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। দেশের মৎস্য সম্পদ রক্ষায় আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয়, যারা এসব নিষিদ্ধ জাল তৈরী ও বিপননের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর