জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্মভিত্তিক ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাশিয়ানী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম লেলিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলাম গোপালগঞ্জ জেলা শাখা সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলার শাখার সভাপতি আব্দুল মান্নান খাকি, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইমরান হোসাইন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বিচার সংস্কার পিআর ও জুলাই সনদের আইনি বৃত্তির মাধ্যমে হতে হবে। কাশিয়ানী মাটিতে কোন প্রকার চাঁদাবাজি, দখলবাজি ও নিরীহ লোকজনকে হয়রানী মেনে নেওয়া হবে না। আমরা সম্মিলিতভাবে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’