,

কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মো. কামাল খান নামের এক আওয়ামী লীগ নেতা।

তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে জয়নগর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. কামাল খান বলেন, ‘আমি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘তার ওপর কোনো ধরনের চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন। সে কারণেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’

এই বিভাগের আরও খবর