,

কাশিয়ানীতে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুল শিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ওবায়দুল উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট দক্ষিণপাড়া গ্রামের দাউদ শিকদারের ছেল।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার পিকনিকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুল। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওবায়দুলের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ^াসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে।’

এই বিভাগের আরও খবর