,

টুঙ্গিপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্যা।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাশার মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকারসহ স্থানীয় কৃষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১ হাজার ৫৭০ জন কৃষকের মাঝে খেসারী, মসুর ও সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি খেসারী বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি। সরিষা চাষের জন্য বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং মসুর চাষের জন্য বীজ ২ কেজি, ডিএপি সাড়ে ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর